সর্বশেষ
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে আরও কমেছে স্বর্ণের দাম
বিশ্বকাপ ফাইনালে হারের পর স্পেনকে কৃতিত্ব দিলেন মেসি
আরেকটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
আজকের বিশ্বকাপানো হাই ভোল্টেজ ফাইনালে কার হাতে উঠবে বিশ্বকাপ ট্রফি? ই/ সরাইলপ্রেমী মেসি? নাকি ফি/ লিস্তিনপ্রেমী ইয়ামাল?
পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ৫
লিও মেসি ইসরাইল-মুসলিম তারকা ইয়ামাল ফিলিস্তিন, সব ছাপিয়ে আজকের বিশ্বকাপানো ফাইনাল রূপ নিয়েছে ইসরাইল ফিলিস্তিন যু/দ্ধে
নোয়াখালীর ফেনীতে ৪০ সেকেন্ডের বিধ্বংসী টর্নেডোতে, লণ্ডভণ্ড একটি গ্রাম
এবার অমুসলিম ভূখণ্ডে মন্দিরের জমি নিলামে কিনল মুসলিমরা, মসজিদ নির্মাণের পরিকল্পনায় ক্ষুব্ধ হিন্দু সম্প্রদায়
লামিন ইয়ামালের ফি/ লিস্তিন সংহতিতে কাঁপছে ফুটবল বিশ্ব! মেসির ই/সরাইল প্রীতিতে ক্ষু/ ব্ধ কোটি কোটি ভক্ত, ফাইনালের আগে আ/ র্জেন্টিনা ছেড়ে স্পেনের পক্ষে মু/ সলিম বিশ্ব
লাশের পাহাড় ভেনেজুয়েলায়! প্রলয়ঙ্করী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়াল ৫ হাজার, ধ্বংসস্তূপে এখনো মিলছে মরদেহ

দেশের সংবিধান সংশোধন নিয়ে জনপ্রিয় ইসলামি বক্তা শায়েখ আহমাদুল্লাহর ৪ প্রস্তাবনা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: দেশের সংবিধান সংশোধন কমিশনের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে। সংবিধান সংশোধন বিষয়ে এক বিশেষ আলোচনা সভায় আমন্ত্রণ পেয়েছেন দেশের অধিকাংশ মহলে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ও জনপ্রিয় ইসলামি বক্তা শায়েখ আহমাদুল্লাহ।

জানা গিয়েছে, বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। ফলে তিনি উক্ত আলোচনা সভায় তিনি উপস্থিত থাকতে পারবেন না। তবে শায়খ আহমাদুল্লাহর পক্ষ থেকে লিখিত প্রস্তাবনাসহ প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তিনি।

আজ বুধবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে সংবিধান সংশোধন বিষয়ে শায়েখ আহমুদুল্লাহ্ তার প্রত্যাশা ও প্রস্তাবানার কথা জানিয়েছেন।

ওই ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও মূল্যবোধ ধারণকারী একটি সংবিধান আমাদের প্রত্যাশা। যেখানে আমাদের বিশ্বাস, মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ প্রতিফলিত হবে।

তিনি আরো লিখেছেন, ইতোমধ্যে সংবিধান সংশোধন কমিশনের কার্যক্রম শুরু হয়েছে। সংবিধান সংশোধন বিষয়ে সর্বস্তরের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এক আলোচনা সভায় আমন্ত্রণ পেয়েছি। দেশের বাইরে অবস্থান করায় উক্ত সভায় উপস্থিত হতে না পারলেও লিখিত প্রস্তাবনাসহ আমার প্রতিনিধি উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আশা করি, জাতীয় জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে সংশ্লিষ্ট মহল সুবিবেচনা ও প্রজ্ঞার পরিচয় দেবেন। কমিশনের সদস্যরা ইতোমধ্যে অংশীজনদের মতামত ও প্রস্তাব নেওয়া শুরু করেছেন। আমরা তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই।

তিনি তার পোস্টের প্রথম কমেন্টে লিখেছেন, সংবিধান সংশোধনের ক্ষেত্রে কয়েকটি বিষয় তারা বিবেচনা করবেন বলে আশা করছি।

১) সংবিধানে এ দেশের গরিষ্ঠ সংখ্যক মানুষের ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধবোধ প্রতিফলিত হতে হবে। সংবিধানে এ রকম কোনো ধারা-উপধারা সংযোজন করা যাবে না এবং থাকলে অপসারণ করতে হবে, যা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ও চেতনার পরিপন্থি।

২) সংবিধানের শুরুতে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস হবে প্রজাতন্ত্রের সকল কাজের ভিত্তি’ এই বাক্য পুনঃসংযোজন করতে হবে, যা বিগত সরকার সংবিধান থেকে অপসারণ করেছে।

৩) সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রের বিলোপ করতে হবে। কারণ এটি এ দেশের মানুষের চিরায়তের মূল্যবোধের বিরোধী।

৪) শিক্ষার সকল স্তরে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা থাকতে হবে। বিষয়টি সাংবিধানিকভাবে বাধ্যতামূলক করতে হবে।

আশা করি, সংশ্লিষ্ট মহল সুবিবেচনার পরিচয় দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২০ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৭
এশা রাত ৮:১২

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২০ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৭
এশা রাত ৮:১২

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত