সর্বশেষ
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে আরও কমেছে স্বর্ণের দাম
বিশ্বকাপ ফাইনালে হারের পর স্পেনকে কৃতিত্ব দিলেন মেসি
আরেকটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
আজকের বিশ্বকাপানো হাই ভোল্টেজ ফাইনালে কার হাতে উঠবে বিশ্বকাপ ট্রফি? ই/ সরাইলপ্রেমী মেসি? নাকি ফি/ লিস্তিনপ্রেমী ইয়ামাল?
পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ৫
লিও মেসি ইসরাইল-মুসলিম তারকা ইয়ামাল ফিলিস্তিন, সব ছাপিয়ে আজকের বিশ্বকাপানো ফাইনাল রূপ নিয়েছে ইসরাইল ফিলিস্তিন যু/দ্ধে
নোয়াখালীর ফেনীতে ৪০ সেকেন্ডের বিধ্বংসী টর্নেডোতে, লণ্ডভণ্ড একটি গ্রাম
এবার অমুসলিম ভূখণ্ডে মন্দিরের জমি নিলামে কিনল মুসলিমরা, মসজিদ নির্মাণের পরিকল্পনায় ক্ষুব্ধ হিন্দু সম্প্রদায়
লামিন ইয়ামালের ফি/ লিস্তিন সংহতিতে কাঁপছে ফুটবল বিশ্ব! মেসির ই/সরাইল প্রীতিতে ক্ষু/ ব্ধ কোটি কোটি ভক্ত, ফাইনালের আগে আ/ র্জেন্টিনা ছেড়ে স্পেনের পক্ষে মু/ সলিম বিশ্ব
লাশের পাহাড় ভেনেজুয়েলায়! প্রলয়ঙ্করী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়াল ৫ হাজার, ধ্বংসস্তূপে এখনো মিলছে মরদেহ

গুলিবিদ্ধ রক্তাক্ত ক্ষতবিক্ষত লাশ দেখেও পিছু হটেনি জুলাই বিপ্লবের মহানায়ক শহীদ আকাশ

Our Times News

নিউজ করেসপন্ডেন্ট: হুসাইন ইবনে নোওয়াব। আওয়ার টাইমস নিউজ।

জুলাই বিপ্লবের ২৩ বছর বয়সী ময়দানের সাহসী যোদ্ধা আকাশ ছোটবেলা থেকেই ছিল অধম্ম সাহসী, প্রতিবাদী আর অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়চেতা এক যুবক। মায়ের একমাত্র সন্তান আকাশ, মাকে না জানিয়েই অংশ নিতেন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে। তার মা বারবার নিষেধ করতেন। তিনি বলতেন, “বাবা, তুই আন্দোলনে যাস না। তোর কিছু হলে আমাকে কে দেখবে?” কিন্তু মায়ের সেই অনুরোধ উপেক্ষা করে আকাশ দেশকে ফ্যাসিবাদমুক্ত করার লড়াই চালিয়ে যান।

২০২৪ সালের ৪ আগস্ট। আন্দোলন যখন তুঙ্গে, সেদিন মিরপুর-১০ এলাকায় পুলিশের গুলিতে নিহত হন আকাশ। সেদিন পুলিশ এবং ক্ষমতাসীন দলের ক্যাডাররা আন্দোলনকারীদের উপর ব্যাপক দমন-পীড়ন চালায়। গুলিবর্ষণে একের পর এক লাশ পড়ে মিরপুরের রাস্তায়। আকাশ ও তার বন্ধুরা মিরপুর ইসিবি চত্বর থেকে মিরপুর-১০ এলাকায় গিয়ে মিছিলে অংশ নেন। হঠাৎ পুলিশের গুলিতে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল। একপর্যায়ে আকাশ তার বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন।

কিছুক্ষণ পর দেখা যায়, দুজন ব্যক্তি আকাশকে রিকশায় করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত চিকিৎসার জন্য পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানকার চিকিৎসকরা জানান, তার জন্য আইসিইউ প্রয়োজন। পরে পাশের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।

আকাশের মা বেবি আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ওর এক বছর বয়সে ওর বাবা আমাদের ছেড়ে চলে যায়। গার্মেন্টে কাজ করে ছেলেকে বড় করেছি। ও ছোটবেলায় একটু দুষ্ট ছিল। স্কুলের বদলে বাইরে ঘুরত। ক্লাস ফোরে উঠার পর মেসে খাবার সরবরাহ শুরু করি। তখন থেকে সে ধীরে ধীরে দায়িত্ব নিতে শিখে।”

আকাশ বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে পড়াশোনা করতেন। পাশাপাশি ফ্রিজ ও এসির কাজ শিখেছিলেন। উচ্চমাধ্যমিক পরীক্ষার পর তিনি একটি ডেলিভারি কোম্পানিতে যোগ দেন। করোনার কারণে কলেজের পড়াশোনা চালিয়ে যেতে পারেননি।

তার মা আরও বলেন, “ওর প্রিয় খাবার ছিল হাঁস-মুরগি, গরুর গোশত, আর চিংড়ি মাছ। যেদিন মারা যায়, সেদিনও আমি গরুর কলিজা ভুনা রান্না করেছিলাম। কিন্তু সে আর আসেনি। শেষবার যখন ফোন করলাম, বলল, ‘মা, আমি ভালো আছি। তুমি ঘুমিয়ে থেকো। আমি একটু পর বাসায় আসব।’ কিন্তু সে আর ফিরল না।”

আকাশের মৃত্যুতে তার মা দিশাহারা। সন্তানহারা এই মা সরকারের কাছে মাসিক ভাতা এবং পুনর্বাসনের আবেদন করেছেন। তিনি চান, তার ছেলের স্মৃতি চিরদিন অমলিন রাখতে কোনো রাস্তা বা স্থাপনার নাম তার ছেলের নামে করা হোক।

আকাশের এক বন্ধু রাব্বি বলেন, “আকাশ খুব ভালো ছেলে ছিল। সে সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত। তার সাহসিকতা আমরা কোনোদিন ভুলব না।”

আজ আকাশের আত্মত্যাগের গল্প গণতন্ত্র রক্ষার আন্দোলনের ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২০ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৭
এশা রাত ৮:১২

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২০ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৭
এশা রাত ৮:১২

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত