সর্বশেষ
দেশে আবারও কমলো সোনার দাম, ভরিতে বড় অঙ্কের হ্রাসে নতুন রেট নির্ধারণ
পবিত্র রমজানে পুরো ৩০’টি রোজা রেখে কোটি কোটি মানুষের ভালোবাসায় সিক্ত তাসকিনপুত্র
গোলাবারুদ সংকটে যুক্তরাষ্ট্র, ইউক্রেনের অস্ত্র সরিয়ে মধ্যপ্রাচ্যে নেওয়ার চিন্তা!
একাডেমিক মানের কোচ আর সিন্ডিকেটে কি আর ম্যাচ জিতে যায়? ভিয়েতনামের বিপক্ষে তিন শূন্য গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ক্ষোভে ফুঁসছে সমর্থকরা
ফের বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম, দেশে ভরি কত?
পুলিশ হত্যায় বিএনপি জড়িত ছিল অভিযোগ নাসির পাটোয়ারীর
চারদিকে শুধু মৃত্যু আর মৃত্যু! এবার কুমিল্লায় স্বামী-স্ত্রী ও দুই সন্তানসহ একই পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃত্যু!
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে, অন্যান্য ধাতুও নিম্নমুখী
‘ডিপ স্টেট’ পরিকল্পনা করেছিল সরকারকে ২০২৯ পর্যন্ত ক্ষমতায় রাখার রোডম্যাপ: আসিফ মাহমুদ
পঞ্চগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ৪০ যাত্রী নিয়ে বাস উল্টে সড়কে
রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে আহত ১৯, কয়েকজনের অবস্থা গুরুতর
ইসরা/ইলি সেনাবাহিনীর সদর দপ্তরে হিজবুল্লাহর ভয়াবহ হাম/লা
ইরান আমাকে সর্বোচ্চ নেতা বানাতে চেয়েছিল: ট্রাম্পের চাঞ্চল্যকর দাবি
পদ্মা নদীতে বাসডুবি: দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, আশ্বাস নৌমন্ত্রীর
জুবাইদা রহমান ওয়াশিংটনে ফার্স্ট লেডিদের সঙ্গে সাক্ষাৎ ও শিশু কল্যাণে সমন্বিত উদ্যোগের আহ্বান

বাবা-মায়ের যেই কথায় হেলিকপ্টারেই বউ নিয়ে আসলেন চাঁদপুরে ছেলে রাজু

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পালিত হলো এক ব্যতিক্রমী ও আলোচিত বিয়ে অনুষ্ঠান। উপজেলার উত্তর ছেংগারচর এমএম কান্দি গ্রামের হাজি আ. বারেক দেওয়ানের ছেলে, সৌদি প্রবাসী মেহেদী হাসান রাজু তার বাবা–মায়ের দীর্ঘদিনের স্বপ্ন পূরণে নববধূকে আনলেন হেলিকপ্টারে করে। এই ব্যতিক্রমী আয়োজনকে ঘিরে সকাল থেকেই এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

শুক্রবার সকালে রুহিতারপার ডিএম উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টার অবতরণের খবর ছড়িয়ে পড়লে আশপাশের কয়েকশ মানুষ সেখানে জড়ো হন। নির্ধারিত সময় হেলিকপ্টারটি মাঠে নামতেই উপস্থিত জনতার মধ্যে আনন্দ, বিস্ময় ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। কনে আবিদা সুলতানা অনামিকাকে আনতে এমন আয়োজন দেখে এলাকা জুড়ে আলোচনা শুরু হয়।

বরের বাবা হাজি আ. বারেক দেওয়ান জানান, ছেলের বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং ছোটবেলার ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে তিনি নিজেই হেলিকপ্টারের ব্যবস্থা করেন। তার ভাষায়—“ছেলের মুখে হাসি দেখে আমরাও আনন্দিত। আল্লাহ ওদের দাম্পত্য জীবনকে সুখের করুন।”

বরের ফুফাতো ভাই সুমন সরদার বলেন, রাজু ছোটবেলা থেকেই বলত তার বিয়ে অন্যরকম হবে। সে ইচ্ছাই এবার বাস্তবে দেখা গেল। পরিবার ও গ্রামের জন্য এটি গর্বের মুহূর্ত বলে তিনি উল্লেখ করেন।

পরিবার জানায়, বৃহস্পতিবার হলুদ, শুক্রবার বিয়ে ও কনের বাড়িতে প্রীতিভোজ, আর শনিবার বরপক্ষের বাসায় প্রীতিভোজ—এসব আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পুরো আয়োজন চলছে। এলাকাবাসীর মতে, এ ধরনের ব্যতিক্রমী আয়োজন দীর্ঘদিন স্মৃতিতে জায়গা করে নেবে।

কনের বাবা আল আমিন প্রধান বলেন, “আগামীকাল শনিবার ঘোড়ার গাড়িতে করে মেয়েকে বাড়িতে নিয়ে আসব। সবাই ওদের জন্য দোয়া করবেন।”

বর মেহেদী হাসান রাজু বলেন, তিনি পরিবারের ছোট ছেলে হওয়ায় সবার স্নেহেই বড় হয়েছেন। তার ভাষায়—“জীবনের নতুন অধ্যায়ে সবার ভালোবাসা আর দোয়া আমার সবচেয়ে বড় শক্তি। সবাই আমাদের জন্য শুভকামনা রাখবেন।”

নবদম্পতি রাজু ও অনামিকার জন্য দুই পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া কামনা করা হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:৩১
মাগরিবসন্ধ্যা ৬:১২
এশা রাত ৭:২৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:৩১
মাগরিবসন্ধ্যা ৬:১২
এশা রাত ৭:২৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত