সর্বশেষ
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনের ৩ দিনের রিমান্ড
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩৪ হাজার টাকা
যে কোনো সময় এক দফায় রূপ নিতে পারে দাবি: জামায়াত আমির
১৯ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
আজ টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসী যুবকের মৃত্যু টাইমস নিউজ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
মার্কিন অর্থনৈতিক চাপে কোণঠাসা ইরান, কমছে হরমুজকে ঘিরে তেহরানের দরকষাকষির শক্তি
অগ্নিকাণ্ডে বাংলাদেশি রোগীরদের মৃত্যুর ঘটনায় ভারতে চিকিৎসা নিতে রোগীর ভাটা; চাপে কলকাতার হাসপাতালগুলো
গ্রিসে এয়ার শোতে ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট
ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহ্ বন্ধু কর্তৃক হ/ত্যার ভয়ং’কর লোমহর্ষক রহস্য উন্মোচিত হলো
ভারতে মুসলিম সম্প্রদায়ের উপর বর্বরোচিত জুলুম, ১৫০ বছরের পুরোনো মসজিদ গুঁড়িয়ে দিল দেশটির উগ্র-জ/ঙ্গি হিন্দুত্ববাদী প্রশাসন
যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে রক্তক্ষয়ী যুদ্ধের ধামামা
জুলাই সনদ বাস্তবায়ন সহ ছয় দফা দাবি না মানলে বর্তমান সরকারের পতন ঘটিয়ে ঘরে ফিরবোঃ কঠোর হুশিয়ারি জামায়াত আমীরের

ঋতু বদলালেই কেন অসুস্থতা বাড়ে? বিজ্ঞান বলছে আসল কারণ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্বাস্থ্য: ঋতু পরিবর্তনের সময় পরিবেশে তাপমাত্রা, আর্দ্রতা ও বাতাসের মান দ্রুত বদলে যায়। এই পরিবর্তনের সাথে অনেকের শরীর সহজে খাপ খাওয়াতে পারে না। ফলে বাড়ে সর্দি-কাশি, ফ্লু, অ্যালার্জি ও হালকা জ্বরের মতো সমস্যা। বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া পাল্টানোর সঙ্গে সঙ্গে ভাইরাস ও অ্যালার্জেনের সক্রিয়তা বেড়ে যায় এবং এ সময় রোগ প্রতিরোধক্ষমতা তুলনামূলক দুর্বল হয়ে পড়ে।

ঠান্ডা পড়লেই অনেকেই মনে করেন শীতের কারণেই কাশি-সর্দি হয়। তবে গবেষণা বলছে, ঠান্ডা আবহাওয়া সরাসরি অসুস্থতা ঘটায় না। বরং কম তাপমাত্রায় রাইনোভাইরাস ও করোনাভাইরাসের মতো সাধারণ সর্দি-কাশির ভাইরাস দ্রুত বাড়ে এবং সহজে ছড়ায়। শীতে বাতাস বেশি শুষ্ক থাকায় ফ্লু ভাইরাসও স্থায়ী থাকে এবং সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।

গরমের সময় সমস্যার ধরন আলাদা। এ সময় পরাগ, ঘাস, ধুলা ও দূষণের কারণে অ্যালার্জির প্রবণতা বৃদ্ধি পায়। অ্যালার্জির বিরুদ্ধে শরীর যখন প্রতিরোধ গড়ে তোলে, তখন সামগ্রিক ইমিউনিটি দুর্বল হয়ে পড়ে এবং বিভিন্ন ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।

গবেষণায় দেখা গেছে, ঋতু পরিবর্তনের সময় পরিবেশে প্রায় ২০০ ধরনের ভাইরাস সক্রিয় হয়। গড়ে একজন প্রাপ্তবয়স্ক বছরে দুই থেকে চারবার এবং শিশুরা পাঁচ থেকে সাতবার ঠান্ডায় আক্রান্ত হয়। অর্থাৎ মৌসুমি পরিবর্তন এবং ভাইরাস বৃদ্ধির মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে।

বিশেষজ্ঞরা জানান, এ সময় ঘন ঘন হাত ধোয়া, চোখ–নাক–মুখে হাত দেওয়া কমানো, পর্যাপ্ত পানি পান, যথেষ্ট ঘুম, ভিটামিন সি-সমৃদ্ধ খাবার খাওয়া এবং নিয়মিত ব্যায়াম ইমিউনিটি শক্ত রাখে। পাশাপাশি ঋতুর সঙ্গে মানানসই পোশাক পরা এবং অ্যালার্জি থাকলে আগেই নিয়ন্ত্রণে রাখা জরুরি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৭
এশা রাত ৭:১৩

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৭
এশা রাত ৭:১৩

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত