সর্বশেষ
দেশের পরিবর্তনের সম্ভাবনাকে গলা টিপে হত্যা করেছেন ইউনূস: বিএনপি নেতা রাশেদ খানের দাবি
শিক্ষা বোর্ডে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া অনেকেই এখন বিএনপি পরিচয় দিচ্ছেন: শিক্ষামন্ত্রী
ডেমরায় অন্তঃসত্ত্বা গৃহবধূ ও সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর লাশ উদ্ধার
এ বছরই দেশে ফিরব, ভারতীয় গণমাধ্যমকে জানালেন শেখ হাসিনা
৮২ লাখ টাকার চিকিৎসা ব্যয় নিয়ে মুখ খুললেন সাবেক ধর্ম উপদেষ্টা, দিলেন বিস্তারিত ব্যাখ্যা
মাষ্টার্স শেষ বর্ষের ভাইভা পরীক্ষা দিতে এসে পুলিশের হাতে গ্রেফতার সাবেক ছাত্রলীগ নেতা
বিএনপি’র শোডাউনে নিষিদ্ধ আঃ লীগের হামলায় হতভম্ব সমগ্র দেশ! কাদের ইন্দনে এত বড় সাহস?
মেসির বিশ্ব রেকর্ডে জর্ডানকে উড়িয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জিন্টিনা
শেষ মুহূর্তের অবিশ্বাস্য নাটক! ৬ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে ড্র, নকআউটে অস্ট্রিয়া-আলজেরিয়া
৩২ ঘণ্টা ভূমিকম্পের ধ্বংসস্তূপে থেকেও আল্লাহর কুদরতে অক্ষত উদ্ধার ১৮ দিনের নবজাতক! (“সুবহানাল্লাহ্”)
যারা হাজারো দম্পতিকে সংসার টিকিয়ে রাখার পরামর্শ দিতেন, আজ তারাই দিলেন বিচ্ছেদের ঘোষণা! তবে রেখে গেলেন সবার জন্য এক গভীর বার্তা
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলেই ট্যাক্স, সংসদে বিএনপি এমপির প্রস্তাব
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম, জেনে নিন নতুন ভরি মূল্য
রোববার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার আশপাশের যেসব এলাকায়
আবারও কাঁপল এশিয়া, আফগানিস্তানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

শিক্ষা বোর্ডে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া অনেকেই এখন বিএনপি পরিচয় দিচ্ছেন: শিক্ষামন্ত্রী

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, অতীতে শিক্ষা বোর্ডে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া অনেকেই এখন নিজেদের বিএনপির কর্মী বা সমর্থক হিসেবে পরিচয় দিচ্ছেন। তবে তাদের রাজনৈতিক পরিচয় নয়, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য বলে তিনি মন্তব্য করেন।

রোববার (২৮ জুন) সিলেট শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে কেন্দ্রসচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করেছে। তাই জনগণের প্রত্যাশা পূরণ এবং শিক্ষার মান উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। অতীতে কে কোন রাজনৈতিক স্লোগান দিয়েছেন, সেটি সরকারের বিবেচ্য বিষয় নয়; তবে পরীক্ষা, উত্তরপত্র মূল্যায়ন ও শিক্ষা কার্যক্রম যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল থাকতে হবে।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে শিক্ষা বোর্ডে কারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন, সেই তথ্য ও ছবিও তার কাছে রয়েছে। এখন তাদের অনেকেই বিএনপির পরিচয় দিচ্ছেন। তবে কে কোন পরিচয়ে থাকবেন, সেটি তাদের ব্যক্তিগত বিষয়।

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও জনবল সংকট দূর করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান শিক্ষামন্ত্রী।
প্রশ্নপত্র ফাঁসের গুজব প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষা ব্যবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা বরদাশত করা হবে না। প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সভায় উপস্থিত শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা শুনে সেগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন তিনি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২৮ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৬
সূর্যোদয়ভোর ৫:১৪
যোহরদুপুর ১২:০২
আছরবিকাল ৩:২০
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২৮ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৬
সূর্যোদয়ভোর ৫:১৪
যোহরদুপুর ১২:০২
আছরবিকাল ৩:২০
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত