সর্বশেষ
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলেই ট্যাক্স, সংসদে বিএনপি এমপির প্রস্তাব
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম, জেনে নিন নতুন ভরি মূল্য
রোববার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার আশপাশের যেসব এলাকায়
আবারও কাঁপল এশিয়া, আফগানিস্তানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
টেকনাফে রাস্তার পাশে সারি সারি কালেমার পতাকা, কারণ খতিয়ে দেখছে প্রশাসন
মিশরের বিপক্ষে ড্রয়ের পর ড্রেসিংরুমে আবেগঘন চিঠি লিখে গেল ইরান” কি আছে সেই চিঠিতে?
আ.লীগের পলাতক সাবেক এমপি প্রাণ গোপাল দত্ত এখন ভারতের মেডিকেল কলেজে শিক্ষকতা করছেন
এইচএসসি পরীক্ষার সব কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর
“এটি জুলাইয়ের বাজেট নয়, ফ্যাসিস্ট সরকারের লোকদের দিয়ে তৈরি বাজেটঃ সংসদে বললেন বিরোধী দলীয় এমপি শাজাহান চৌধুরী
ইরানের হৃদয় ভেঙে ইতিহাস গড়ে নকআউটে মিশ
হায়দরাবাদে আমার নামে সড়ক, ‘এমন সম্মান আগে কোনো মার্কিন প্রেসিডেন্টকে দেয়নি ভারত বললেন ডোনাল্ড ট্রাম্প
ফের হামলা হলে আরও ভয়াবহ জবাব, যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের
দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি
ভেনেজুয়েলায় স্মরণকালের সবচেয়ে ভয়ংকর ভূমিকম্পে এখন পর্যন্ত অর্ধ লক্ষেরও বেশি মানুষ নিখোঁজ
আগামীকাল টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

টেকনাফে রাস্তার পাশে সারি সারি কালেমার পতাকা, কারণ খতিয়ে দেখছে প্রশাসন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সীমান্ত এলাকায় রাস্তার দুই পাশে কালেমা লেখা সাদা পতাকা টাঙানোর ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ ও উপজেলা প্রশাসন।

শনিবার (২৭ জুন) শাহপরীর দ্বীপের বিভিন্ন সড়ক ও জেটিঘাট এলাকায় সারিবদ্ধভাবে এসব সাদা পতাকা দেখা যায়। স্থানীয়দের দাবি, মাদ্রাসাপড়ুয়া একদল যুবক পতাকাগুলো টাঙিয়ে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হয়, ‘আল হিদায়া ছাত্র সংগঠন’ এ কর্মসূচির আয়োজন করেছে। পরে ‘আল হিদায়া ছাত্র সংগঠন’ ও ‘বিউটি অব শাহপরীর দ্বীপ’ নামে দুটি ফেসবুক পেজেও এ-সংক্রান্ত ছবি ও ভিডিও প্রকাশ করা হয়।

সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টরা দাবি করেছেন, ইসলাম ও কালেমার প্রতি ভালোবাসা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই। তবে পরে প্রশাসনিক তৎপরতার কথা জানতে পেরে কয়েকটি পতাকা নিজেরাই নামিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট এক মাদ্রাসা শিক্ষক।

এদিকে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, টাঙানো কিছু পতাকা কে বা কারা খুলে নিয়ে গেছে। এর প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে কালেমা লেখা পতাকাকে প্রোফাইল ছবি হিসেবে ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, হঠাৎ করে সীমান্ত এলাকায় এভাবে পতাকা টাঙানোর ঘটনায় মানুষের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। তাই বিষয়টি যথাযথভাবে তদন্ত করা প্রয়োজন।

সবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মন্নান জানান, কারা এবং কী উদ্দেশ্যে বিভিন্ন স্থানে এসব পতাকা টাঙিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ও উপজেলা প্রশাসনও বিষয়টি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ২৭ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৬
সূর্যোদয়ভোর ৫:১৪
যোহরদুপুর ১২:০১
আছরবিকাল ৩:২০
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ২৭ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৬
সূর্যোদয়ভোর ৫:১৪
যোহরদুপুর ১২:০১
আছরবিকাল ৩:২০
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত