সর্বশেষ
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে আরও কমেছে স্বর্ণের দাম
বিশ্বকাপ ফাইনালে হারের পর স্পেনকে কৃতিত্ব দিলেন মেসি
আরেকটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
আজকের বিশ্বকাপানো হাই ভোল্টেজ ফাইনালে কার হাতে উঠবে বিশ্বকাপ ট্রফি? ই/ সরাইলপ্রেমী মেসি? নাকি ফি/ লিস্তিনপ্রেমী ইয়ামাল?
পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ৫
লিও মেসি ইসরাইল-মুসলিম তারকা ইয়ামাল ফিলিস্তিন, সব ছাপিয়ে আজকের বিশ্বকাপানো ফাইনাল রূপ নিয়েছে ইসরাইল ফিলিস্তিন যু/দ্ধে
নোয়াখালীর ফেনীতে ৪০ সেকেন্ডের বিধ্বংসী টর্নেডোতে, লণ্ডভণ্ড একটি গ্রাম
এবার অমুসলিম ভূখণ্ডে মন্দিরের জমি নিলামে কিনল মুসলিমরা, মসজিদ নির্মাণের পরিকল্পনায় ক্ষুব্ধ হিন্দু সম্প্রদায়
লামিন ইয়ামালের ফি/ লিস্তিন সংহতিতে কাঁপছে ফুটবল বিশ্ব! মেসির ই/সরাইল প্রীতিতে ক্ষু/ ব্ধ কোটি কোটি ভক্ত, ফাইনালের আগে আ/ র্জেন্টিনা ছেড়ে স্পেনের পক্ষে মু/ সলিম বিশ্ব
লাশের পাহাড় ভেনেজুয়েলায়! প্রলয়ঙ্করী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়াল ৫ হাজার, ধ্বংসস্তূপে এখনো মিলছে মরদেহ

ক্ষণস্থায়ী এই পৃথিবীতে একমাত্র মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের সন্তুষ্টির মধ্যেই রয়েছে মানুষের জীবনের সর্বোচ্চ সফলতা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্। প্রিয় পাঠক/পাঠিকা বৃন্দ„ যেই সকল মানুষ ক্ষণস্থায়ী এ পৃথিবীর মধ্যে সৃষ্টি জগতের একমাত্র মালিক মহান আল্লাহ্ রাব্বুল আলামীন কে সন্তুষ্ট করতে পারলো, সে অবশ্যই দুনিয়া ও চিরস্থায়ী ঠিকানা আখেরাতের জীবনের পরিপূর্ণ সফলতা অর্জন করল!

পক্ষান্তরে” যে বান্দা দুনিয়ার মধ্যে সব কিছুই পেল কিন্তু মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের সন্তুষ্টি অর্জন করতে পারল না, মূলত সে কিছুই পেলনা! সুতরাং সে মানুষটি পরকালের চিরস্থায়ী সফলতা থেকে বঞ্চিত হলো!

মহান আল্লাহ্ রাব্বুল আলামীন এ দুনিয়ার মধ্যে আমাদের কে সৃষ্টি করেছেন একমাএ তার গোলামী করার জন্য, তার ইবাদত করার জন্য, তার হুকুম আহকাম গুলো পরিপূর্ণভাবে মেনে চলার জন্য। কিন্তু আমরা কতটুকু আমাদের মহান রব আল্লাহর হুকুম আহকাম গুলো কুরআন ও হাদীসের শিক্ষা অনুযায়ী মেনে চলেছি? কতটুকু মহান রব আল্লাহ্ কে সন্তুষ্ট করতে পেরেছি? বরং আজ আমরা মহান আল্লাহ্ এবং পরকালের চিরস্থায়ী জীবনের কথা ভুলে গিয়ে দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে পড়ে আছি! অথচ রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের কে দুনিয়ার মোহে আচ্ছন্ন হওয়া থেকে সতর্ক করেছেন!

রাসূলুল্লাহ্(ﷺ)বলেছেন নিশ্চয়ই দুনিয়া হচ্ছে সবুজ-শ্যামল চাকচিক্যপূর্ণ! আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুনিয়ার মধ্যে প্রতিনিধিত্ব দান করেছেন এই জন্য যে, তিনি দেখবেন” তোমারা এ দুনিয়ার মধ্যে এসে কি করো এবং কেমন আচরণ করো। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা দুনিয়ার ব্যাপারে সতর্ক থাকো এবং সাবধান থাকো! রাসূলুল্লাহ(ﷺ) দুনিয়ার ব্যাপারে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে বলেছেন। হায় আফসোস! অথচ আজ আমরা আমাদের একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ্ রাব্বুল আলামীন ও চিরস্থায়ী আখেরাতকে ভুলে গিয়ে এই ক্ষণস্থায়ী দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে আছি! এই ক্ষণস্থায়ী দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে রাসূলুল্লাহ (ﷺ) বলেন এই দুনিয়ার মূল্য যদি আল্লাহ্ তাআলার কাছে একটি মাছির ডানার সমপরিমাণও হতো, তাহলে আল্লাহ্ তাআলা দুনিয়ার মধ্যে কোন কাফেরকে এক ঢোক পানিও পান করার সুযোগ দিতেন না! হাদীস শরীফে বর্ণিত আছে আখেরাতের তুলনায় দুনিয়ার উদাহরণ হচ্ছে অথৈ সমুদ্রের মধ্য থেকে আঙ্গুলে উঠে আসা এক ফোঁটা পানির মতো।

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন দুনিয়া মুমিনের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য ভোগবিলাসের জায়গা। রাসূলুল্লাহ (ﷺ) আরো বলেন তুমি দুনিয়াতে একজন অপরিচিত লোকের নেয় অথবা একজন মুসাফিরের মত বসবাস করো, এবং তুমি তোমার‌ নিজেকে কবরের অধিবাসী মনে করো।

এবং রাসূলুল্লাহ (ﷺ) দুনিয়ার এই ধন-সম্পদকে ফেতনার সামগ্রি হিসেবে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন নিশ্চয়ই প্রত্যেক জাতির জন্য প্রত্যেক উম্মতের জন্য কিছু ফেতনার সামগ্রী ছিল, আর আমার উম্মতের জন্য ফেতনার সামগ্রী হচ্ছে দুনিয়ার এই ধন-সম্পদ, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন জেনে রেখো এই দিনার-দিরহাম-স্বর্ণ-রৌপ্য টাকা-পয়সা তোমাদের পূর্ববর্তীদের ধ্বংস করেছিল, এগুলি তোমাদেরকে ও ধ্বংস করে ছাড়বে, রাসূলুল্লাহ (ﷺ) সত্যিই বলেছেন! এই ক্ষণস্থায়ী দুনিয়া আমাদেরও ধ্বংস করেই ছাড়ছে!

প্রিয় পাঠক পাঠিকাগণ, আমরা সকলেই দেখতে পাচ্ছি যে, এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য ভাই ভাইকে খুন করছে! এই তুচ্ছ দুনিয়ার জন্য কলিজার টুকরা সন্তান তার মা-বাবাকে খুন করছে! এই তুচ্ছ দুনিয়ার জন্য মা-বাবা তার কলিজার টুকরো সন্তানকে খুন করছে! এই তুচ্ছ দুনিয়ার সামান্য সময়ের ভোগ-বিলাসের জন্যে একে অপরকে অন্যায় ভাবে হত্যা করে আনন্দ উল্লাস করছে!

এই ক্ষণস্থায়ী দুনিয়ার সামান্য সময়ের সুখের জন্য মানুষ আজ কতরকম অশ্লীলতা ও বেহায়াপনায় নিমগ্ন হয়ে আছে!হায় আফসোস! আজ আমারা আমাদের প্রতিপালক আল্লাহ্ কে ভুলে গিয়ে এই ক্ষণস্থায়ী তুচ্ছ দুনিয়ার ভোগ-বিলাস আর আরাম-আয়েশের জন্য কতই না স্বপ্ন দেখি! অথচ এই ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে একদিন আমাদের সকলকে চলে যেতে হবে, মৃত্যুর সেই তিক্ত স্বাদ আমাদের সকলকেই গ্রহণ করতেই হবে! এবং দুনিয়া ও আখিরাতের একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী অচিরেই এই অস্থায়ী রঙ্গিন পৃথিবীর আসমান জমিন সহ সবকিছুই ধ্বংস হয়ে যাবে! পবিত্র কুরআনে মহান আল্লাহ্ তায়ালা আমাদের দিকে লক্ষ্য করে বলেন,

یٰۤاَیُّہَا النَّاسُ اِنَّ وَعۡدَ اللّٰہِ حَقٌّ فَلَا تَغُرَّنَّکُمُ الۡحَیٰوۃُ الدُّنۡیَا ٝ
*وَ لَا یَغُرَّنَّکُمۡ بِاللّٰہِ الۡغَرُوۡرُ

হে-> দুনিয়ার মানুষ সকল, নিশ্চয় আল্লাহর ওয়াদা
সত্য সুতরাং দুনিয়ার জীবন যেন তোমাদেরকে
কিছুতেই প্রতারিত না করে!দুনিয়ার জীবন যেন
তোমাদেরকে কিছুতেই ধোঁকায় না ফেলে!(সূরা-ফা’তির আয়াত-৫)

ও আমার প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা সকলেই আল্লাহ্ রব্বুল আলামিনের কাছে আমাদের পূর্বের সমস্ত গুনাহের জন্য অনুতপ্ত হয়ে অন্তরের অন্তস্থল থেকে খালেস নিয়তে তাওবা করে আমাদের দয়াময় প্রতিপালক আল্লাহ্ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসি, অবশ্যই অসীম দয়াময় দয়ার সাগর মহান আল্লাহ্ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহ্ সমূহকে মাফ করে তার প্রিয় গোলাম হিসেবে আমাদের কবুল করে নিবেন।

অন্য এক আয়াতে আল্লাহ্ তায়ালা মুমিন বান্দাদের উদ্দেশ্য করে বলেন।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا تُوۡبُوۡۤا اِلَی اللّٰہِ تَوۡبَۃً نَّصُوۡحًا ؕ عَسٰی
رَبُّکُمۡ اَنۡ یُّکَفِّرَ عَنۡکُمۡ سَیِّاٰتِکُمۡ وَ یُدۡخِلَکُمۡ جَنّٰتٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ ۙ یَوۡمَ لَا یُخۡزِی اللّٰہُ النَّبِیَّ وَ الَّذِیۡنَ اٰمَنُوۡا مَعَہٗ ۚ نُوۡرُہُمۡ یَسۡعٰی بَیۡنَ اَیۡدِیۡہِمۡ وَ بِاَیۡمَانِہِمۡ یَقُوۡلُوۡنَ رَبَّنَاۤ اَتۡمِمۡ لَنَا نُوۡرَنَا وَ اغۡفِرۡ لَنَا ۚ اِنَّکَ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ

সে মুমিনগণ! তোমরা আল্লাহর কাছে তাওবা
কারো–বিশুদ্ধ তাওবা (১) সম্ভবত তোমাদের রব
তোমাদের পাপসমূহ মোচন করে দেবেন এবং তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে,যার পাদদেশে নদী প্রবাহিত। সেদিন আল্লাহ লাঞ্ছিত করবেন না নবীকে এবং তার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে। তাদের নূর তাদের সামনে ও ডানে ধাবিত হবে। তারা বলবে হে আমাদের রব!আমাদের জন্য আমাদের নূরকে পূর্ণতা দান করুন এবং আমাদেরকে ক্ষমা করুন। নিশ্চয় আপনি সবকিছুর উপর ক্ষমতাবান। (সূরা আত-তাহ্’রিম আয়াত-৮)

আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে খালেস নিয়তে তাওবা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের সর্বোচ্চ সফলতা অর্জন করার তৌফিক দান করুন” আমীন’ ইয়া রব্বাল আলামীন।

লেখকঃ হুসাইন আল আজাদ ইবনে নাওয়াব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ আওয়ার টাইমস নিউজ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২০ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৭
এশা রাত ৮:১২

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২০ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৭
এশা রাত ৮:১২

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত