সর্বশেষ
আজকের বিশ্বকাপানো হাই ভোল্টেজ ফাইনালে কার হাতে উঠবে বিশ্বকাপ ট্রফি? ই/ সরাইলপ্রেমী মেসি? নাকি ফি/ লিস্তিনপ্রেমী ইয়ামাল?
পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ৫
লিও মেসি ইসরাইল-মুসলিম তারকা ইয়ামাল ফিলিস্তিন, সব ছাপিয়ে আজকের বিশ্বকাপানো ফাইনাল রূপ নিয়েছে ইসরাইল ফিলিস্তিন যু/দ্ধে
নোয়াখালীর ফেনীতে ৪০ সেকেন্ডের বিধ্বংসী টর্নেডোতে, লণ্ডভণ্ড একটি গ্রাম
এবার অমুসলিম ভূখণ্ডে মন্দিরের জমি নিলামে কিনল মুসলিমরা, মসজিদ নির্মাণের পরিকল্পনায় ক্ষুব্ধ হিন্দু সম্প্রদায়
লামিন ইয়ামালের ফি/ লিস্তিন সংহতিতে কাঁপছে ফুটবল বিশ্ব! মেসির ই/সরাইল প্রীতিতে ক্ষু/ ব্ধ কোটি কোটি ভক্ত, ফাইনালের আগে আ/ র্জেন্টিনা ছেড়ে স্পেনের পক্ষে মু/ সলিম বিশ্ব
লাশের পাহাড় ভেনেজুয়েলায়! প্রলয়ঙ্করী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়াল ৫ হাজার, ধ্বংসস্তূপে এখনো মিলছে মরদেহ
হোয়াইট হাউজকে চূড়ান্ত হুঁশিয়ারি! হামলা চললে যুক্তরাষ্ট্রকে অবিস্মরণীয় শিক্ষা দেওয়ার ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা! ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্রের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, চরম উত্তেজনায় কাঁপছে বিশ্ব
আজ আন্তর্জাতিক আইসক্রিম দিবস, প্রিয়জনদের সঙ্গে মিষ্টি মুহূর্ত ভাগ করে নেওয়ার আহ্বান
ট্রাম্পের একঘেয়েমি সিদ্ধান্তে দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়ানোর ঝুঁকিতে মার্কিন যুক্তরাষ্ট্র, সতর্কবার্তা বিশ্লেষকদের
যুক্তরাষ্ট্রকে ‘বড় শয়তান’ আখ্যা দিয়ে কঠোর হুঁশিয়ারি ইরানের শীর্ষ সামরিক কমান্ডারের
নেতানিয়াহু নিউইয়র্কে এলে গ্রেপ্তারের আইনি পথ খতিয়ে দেখা হচ্ছে: মেয়র মামদানি
ট্রাম্পের স্বাক্ষরে আর আস্থা নেই, দাবি ইরানের সর্বোচ্চ নেতার
স্পেন-আর্জেন্টিনা ফাইনালসহ টিভিতে আজকের খেলা

হা/য়/না ই’সরা’ইলি যুদ্ধবিমান ধ্বংস করে ৪ দেশের আকাশ কাঁপানো ঈগল খ্যাত বাংলাদেশী পাইলট সাইফুল আজমের অজানা ইতিহাস

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ইতিহাস ডেস্ক: ১৯৬৭ সালের ছয় দিনের আরব-ইসরায়েল যুদ্ধে সাহসিকতা ও বীরত্বের এক অনন্য ইতিহাস গড়ে তুলেছিলেন বাংলাদেশি বৈমানিক সাইফুল আজম। তিনি ছিলেন বিশ্বের একমাত্র বৈমানিক যিনি চারটি ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করে রেকর্ড গড়েছেন। এই কৃতিত্বের জন্য তাকে আন্তর্জাতিক অঙ্গনে ‘লিভিং ঈগল’ (Living Eagle) উপাধিতে ভূষিত করা হয়।

১৯৪১ সালে পাবনায় জন্ম নেওয়া সাইফুল আজম পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দেন ১৯৫৮ সালে। প্রশিক্ষণে যুক্তরাষ্ট্রে গিয়ে বোমাবর্ষণে নিখুঁত লক্ষ্যভেদের জন্য ‘টপ গান’ উপাধি পান। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে একটি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করে তিনি ‘সিতারা-ই-জুরআত’ পদকে ভূষিত হন।

এরপর ১৯৬৭ সালে, জর্ডানে পাকিস্তান বিমান বাহিনীর হয়ে ডেপুটেশনে থাকাকালে ছয় দিনের যুদ্ধে অংশ নেন। রয়্যাল জর্ডানিয়ান এয়ারফোর্সের একটি হকার হান্টার যুদ্ধবিমান চালিয়ে দুইটি ইসরায়েলি ফাইটার জেট ধ্বংস করেন, যার একটি ছিল ফ্রান্সে তৈরি সুপার মিসটেয়ার এবং অপরটি পালাতে গিয়ে বিধ্বস্ত হয়। এরপর যুদ্ধের দ্বিতীয় দিনে তাকে পাঠানো হয় ইরাকে। সেখানে তিনি ইরাকি বিমানবাহিনীর হয়ে আরও দুটি ইসরায়েলি বিমান, যার মধ্যে একটি ছিল মিরাজ ফাইটার এবং একটি ভুতুর বোমারু বিমান, সেগুলো আকাশেই গুলি করে নামান।

এই সাহসিকতার জন্য তিনি জর্ডানের বাদশাহর কাছ থেকে ‘ওয়াসাম-আল-ইসতিকবাল’, ইরাক থেকে ‘নাওত-আল-সুজা’ এবং যুক্তরাষ্ট্র থেকে ‘লিভিং ঈগল’ সম্মাননায় ভূষিত হন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে তিনি পাকিস্তান থেকে পালিয়ে বাংলাদেশের হয়ে যুদ্ধ করতে চেয়েছিলেন। কিন্তু সহকর্মীদের নিয়ে একটি বিমান ছিনতাইয়ের চেষ্টা করে ধরা পড়েন এবং তাকে বন্দি করে টানা ২১ দিন নির্জন সেলে নির্যাতন চালানো হয়। জর্ডানের বাদশাহ হুসেইনের হস্তক্ষেপে সামরিক আদালত থেকে মুক্তি পান তিনি। দেশে ফিরতে পারেন ১৯৭৪ সালে।

বাংলাদেশে ফিরে তিনি বিমান বাহিনীর ফ্লাইট সেফটি ডিরেক্টর, অপারেশনস ডিরেক্টর এবং ঢাকার একটি বিমানঘাঁটির দায়িত্ব পালন করেন। ১৯৭৯ সালে গ্রুপ ক্যাপ্টেন হিসেবে অবসরে যান।

পরে তিনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান হন এবং পাবনা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। মৃত্যুর আগপর্যন্ত তিনি এভিয়েশন প্রশিক্ষণের সঙ্গে যুক্ত ছিলেন।

২০২০ সালের ১৪ জুন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই গৌরবোজ্জ্বল বৈমানিক। বিমান বাহিনীর ঘাঁটি বাশায় জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় শাহীন কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে জর্ডানের যুবরাজ হাসান বিন তালাল, ফিলিস্তিনের ইতিহাসবিদ ওসামা আল-আশকার এবং অধ্যাপক নাজি শুকরি তাকে ‘জেরুজালেম রক্ষার বীর’ হিসেবে স্মরণ করেন।

ঈগল খ্যাত পাইলট সাইফুল আজমের সংক্ষিপ্ত পরিচিতি:

নাম: সাইফুল আজম
জন্ম: ১৯৪১, পাবনা
মৃত্যু: ১৪ জুন ২০২০, ঢাকা
পদবি: গ্রুপ ক্যাপ্টেন (অব.), বাংলাদেশ বিমান বাহিনী
বীরত্বপূর্ণ রেকর্ড: ৪টি ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত
স্বীকৃতি:

‘সিতারা-ই-জুরআত’ (পাকিস্তান)

‘ওয়াসাম-আল-ইসতিকবাল’ (জর্ডান)

নাওত-আল-সুজা’ (ইরাক)

‘লিভিং ঈগল’ (যুক্তরাষ্ট্র)

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২০ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৭
সূর্যোদয়ভোর ৫:২২
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৭
এশা রাত ৮:১২

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২০ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৭
সূর্যোদয়ভোর ৫:২২
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৭
এশা রাত ৮:১২

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত