
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: আজ সোমবার বিভিন্ন আন্তর্জাতিক লিগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে। ক্রিকেট ও ফুটবল মিলিয়ে দিনজুড়ে দর্শকদের জন্য থাকছে জমজমাট খেলার আয়োজন।
ক্রিকেটে পাকিস্তান সুপার লিগে মুলতান ও রাওয়ালপিন্ডির ম্যাচটি শুরু হবে রাত ৮টায়, যা সরাসরি দেখা যাবে টি স্পোর্টসে। একই সময়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা ও পাঞ্জাবের ম্যাচ সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১ ও ২।
ফুটবলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শেফিল্ড ওয়েনসডে মুখোমুখি হবে লেস্টার সিটির, ম্যাচটি রাত ৮টায় ফ্যানকোডে দেখা যাবে।
ইতালিয়ান সিরি আ লিগে রাত ১০টায় জুভেন্টাস খেলবে জেনোয়ার বিপক্ষে। এরপর রাত ১২টা ৪৫ মিনিটে নাপোলি ও এসি মিলানের ম্যাচটি অনুষ্ঠিত হবে, দুটি ম্যাচই দেখা যাবে ডিএজেডএন প্ল্যাটফর্মে।
স্পেনের লা লিগায় রাত ১টায় জিরোনা ও ভিয়ারিয়ালের ম্যাচটি সম্প্রচার করবে বিগিন অ্যাপ।





























